১৫ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানাল কালের কণ্ঠ
বিপুল উৎসাহ-উদ্দীপনায় আজ ১০ জানুয়ারি উদযাপন করা হয় কালের কণ্ঠ’র অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার গুলনকশা হলে এ উপলক্ষে দিনভর চলে হৃদয়গ্রাহী ও বর্ণাঢ্য অনুষ্ঠানমালা; আনাগোনা হয় দেশের গুণী ও বিশিষ্টজনদের। উৎসব-অনুষ্ঠানের একটি পর্বে আয়োজন ছিল ‘মুক্তিযোদ্ধা সম্মাননা’। এতে ১৫ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানায় কালের কণ্ঠ। উৎসবস্থল সাজানো হয়েছিল ১৫ মুক্তিযোদ্ধার ছবি দিয়ে। বিলবোর্ড …